দক্ষিণ দিনাজপুরের তপনে আদিবাসী মহিলাদের হেনস্থার প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কিছুদিন আগেই দক্ষিণ দিনাজপুরের তপনে আদিবাসী তিনজন মহিলা প্রথমে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর হঠাৎই তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। যেহেতু তারা বিজেপিতে যোগদান করেছিলেন তাই তাদের প্রায় দেড় কিলোমিটার রাস্তা দন্ডী খাটানোর পর তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হয়। এরই প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের সবকটি বিরোধী রাজনৈতিক দল। সেই মর্মেই আজ বিজেপির তরফ থেকে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। বিজেপির বর্ধমান সংগঠনিক জেলা তরফেও বর্ধমান শহরের কার্জন গেট প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ ও বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশন প্রদান করা হয়। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার সর্বভারতীয় সম্পাদক ক্ষুদিরাম টুডু, বিজেপির রাজ্য এসটি মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা, বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু সাম, বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ সহ বিজেপির নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু বলেন, দক্ষিণ দিনাজপুরের তপনে আপনারা দেখেছেন আদিবাসী জনজাতি মহিলার উপর যে অত্যাচার হয়েছে তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরছে আপনারা দেখতে পেয়েছেন। তাদেরকে দন্ডী কাটিয়ে তারপর তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হয়েছে। তারই প্রতিবাদে আর রাজ্য জুড়ে বিভিন্ন থানার সামনে বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই মহিলাকে গ্রেপ্তার করা হচ্ছে নেতৃত্বে এই কর্মকাণ্ড হয়েছে আমাদের প্রতিবাদ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *