নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকান্ড।ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর ধনরাজ গ্রাম এলাকায়।
আগুনের তীব্র গ্রাসে পুড়ল আসবাবপত্র সহ নগদ টাকা।ঘটনায় পর থেকেই দিশেহারা হয়ে পরেছেন দিনমজুর সেখ সাফিউল।স্থানীয় এবং পরিবার সূএে জানা গেছে,বুধবার দুপুর নাগাদ বাচ্চাদের জন্য খাবার রান্না করতে যায় বাড়ির গৃহবধূ।গ্যাসে আগুন দিতেই সিলিন্ডার পাইপ লিক করে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।কিছু বুঝে উঠার আগেই আগুনের তীব্র গ্রাসে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে।পরিবারের লোকজনের চিৎকারে ছুটে এসে স্থানীয় লোকজন আগুন নিভায়।এদিকে আগ্নিকান্ডের ঘটনার জেরে সর্বশান্ত হয়ে পরেছেন অসহায় পরিবারটি।












Leave a Reply