এক হিন্দু মহিলা তথা শিক্ষিকা পুতুল জালাল রোজা উপলক্ষে গাইলেন গজল, ভাইরাল ভিডিও।

আবদুল হাই, বাঁকুড়াঃ- “নানা জাতি নানা মত নানা পরিধান / বিবিধের মাঝে দেখো মিলন মহান”….. আমাদের দেশ ভারত বর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতবর্ষের মূল সুর। আর এই বৈচিত্রের মধ্যে ঐক্য আর ধর্মনিরপেক্ষতার প্রমাণ মিলল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে। সারা বিশ্ব জুড়ে চলছে ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র রমজান মাসের রোজা পালন। হিন্দু মহিলা পুতুল জালাল সকাল সকাল হিন্দু দেবতাদের পুজো সেরে রোজা উপলক্ষে গাইলেন গজল ।অসাধারণ গায়কীতে, অপূর্ব সুন্দর কন্ঠে ভেসে গেল তা গ্রামের আকাশে বাতাসে । নাড়া দিয়ে গেল মানুষের হৃদয়। এরকম এক বিরল নজিরের সাক্ষী রইলেন গ্রামবাসী। প্রমাণ হয়ে গেল মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যে নামেই ডাকা হোক না কেন ঈশ্বর এক। আল্লা আর হরি ঈশ্বরের এক অভিন্ন নাম। মনে পড়ে গেল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার লাইন…”আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান /মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *