সীমান্তে বিএসএফের তিরঙ্গা যাত্রা, ১৫ কিলোমিটার বাইক র‍্যালিতে দেশাত্মবোধের বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—–হর ঘর তিরঙ্গা যাত্রা পালিত হলো হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলার সীমান্তবর্তী বিএসএফের তরফে।ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে ভারত সরকার। সেই নির্দেশ মেনেই বুধবার মালদায় হর ঘর তিরঙ্গা যাত্রা করে মালদাবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করলেন বিএসএফ জওয়ানরা। এদিন বিএসএফ-এর ১২নং ব্যাটেলিয়নের উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রার আয়োজন চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহোতে। বিএসএফ জওয়ান-আধিকারিকরা মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে আইহো স্ট্যান্ড থেকে বাইক র‍্যালি শুরু করেন। যা আইহো হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পথ ধরে বিভিন্ন বিএসএফ ক্যাম্প ঘুরে সিঙ্গাবাদ পর্যন্ত ১৫ কিলোমিটার পথ পরিক্রমা করে। তিরঙ্গা যাত্রার বাইক র‍্যালিতে সামিল বিএসএফ জওয়ানরা ভারতমাতার নামে জয়ধুনি দিয়ে সাধারণ মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *