নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর থানার ফুলিয়া তালতলা এলাকায় ভিড় জমতে শুরু করেছে স্থানীয় থেকে বহু দূর দূরান্তের মানুষ। এই ভূতপুজোকে কেন্দ্র করে গ্রামীণ মেলায় অংশ নেন ফুলিয়া সহ শান্তিপুর রানাঘাট হবিপুর থেকে আসা বহু সাধারণ মানুষ। দেশভাগের সময় বহু মানুষ পূর্ব পাকিস্তান থেকে এসে ফুলিয়া এই এলাকায় বাস করতে শুরু করেন। প্রসঙ্গত এই ভূত পূজো প্রচলিত ছিল বাংলাদেশে, কিন্তু পরবর্তী সময়ে সে সমস্ত মানুষ এই দেশে আসার পর তারাও পুনরায় সেই রীতি মেনেই শুরু করেন এই পুজো। উল্লেখ রয়েছে রামায়ণে। জানা গিয়েছে আগে এখানকার পুজোর দায়িত্বভার থাকতো চৈত্রের চড়ক পুজোর গাজন সন্ন্যাসীদের হাতে কিন্তু বর্তমানে জনবসতি বৃদ্ধি পাওয়ার কারণে এলাকার বারোয়ারি পুজো সংগঠনের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।
ভূতপুজোকে কেন্দ্র করে গ্রামীণ মেলায় অংশ নেন ফুলিয়া সহ শান্তিপুর রানাঘাট হবিপুর থেকে আসা বহু সাধারণ মানুষ।












Leave a Reply