একটি বহুতল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা: একটি বহুতল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহুতল বিল্ডিংয়ে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার নজরুল সরণি এলাকায়। জানা যায় এদিন দুপুরে হঠাৎই ওই বহুতল বিল্ডিং এর তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকল ইঞ্জিন এবং মালদা পুলিশ অফিসের গেজেটেড অফিসার অফ ক্লার্ক অসিম চক্রবর্তী, ইংলিশ বাজার থানার আইসি আশিস দাস। যদিও দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা যায় শর্ট সার্কিট থেকে এসিতে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। জানা যায় এই বহুতল বিল্ডিং এর নীচের তলায় আছে একটি রাষ্ট্র ব্যাংক। ফলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সঠিক সময়ে দমকল কর্মীরা পৌঁছায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *