পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মজলিস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চলছে রমজান মাস। আর কিছুদিন পরই পালিত হবে খুশির ঈদ। রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে দাওয়াতে ইফতার। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সারাদিন রোজা রাখার পর সন্ধ্যেবেলা আল্লার কাছে দোয়া করার পর তাদের রোজা ভাঙ্গেন। সেই মর্মেই সোমবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স এ পালিত হল ইফতার মজলিস। এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, পুরো বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *