দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে আজ ১২ ঘণ্টা বাংলা বন্ধে ব্যাপক সাড়া পড়েছে উত্তর দিনাজপুর জেলায়।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দক্ষিণ দিনাজপুর জেলার তপন এ দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে আজ ১২ ঘণ্টা বাংলা বন্ধে ব্যাপক সাড়া পড়েছে উত্তর দিনাজপুর জেলায়।সকালে দেখা যায় জেলার ইসলামপুরে 34 নম্বর জাতীয় সড়ক আটকে রাখে বন্ধ সমর্থনকারীরা।চোপড়ার কালাগছ মোড়ে ৩4 নম্বর জাতীয় সড়ক অবরোধ এর জেরে কার্যত উত্তর বঙ্গের সঙ্গে দক্ষিণ বঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।জেলা জুড়ে ব্যাপক প্রভাব এই বন্ধে। এদিকে জেলার রায়গঞ্জেও বন্ধ এর সমর্থনে বিভিন্ন জায়গায় আদিবাসীরা তির ধনুক নিয়ে পথ অবরোধ করে।এর পাশাপাশি ৩১ নম্বর জাতীয় সড়ক ও তারা অবরোধ করে।এর পাশাপাশি আজ সকাল থেকে দুই একটি সরকারি বাস চলাচল করলেও বেসরকারি বাস এদিন রাস্তায় নামে নি।এদিন বন্ধ সমথন কারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হলে রায়গঞ্জ এর মহনবাটি এলাকায় উত্তেজনা তৈরী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *