একটু প্রশান্তির খোঁজে সবাই, কদর বাড়ছে আখের রসের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ক’দিনের তীব্র গরমে আলিপুরদুয়ারের জনজীবনে হাঁসফাঁস। অতিষ্ঠ হয়ে উঠেছে সকল পেশাজীবী সহ স্থানীয়দের। একটু প্রশান্তির খোঁজে সবাই, কদর বাড়ছে আখের রসের। জেলার বিভিন্ন বাজার সহ বিভিন্ন স্থানে দেখা যায়, প্রচণ্ড তাপদহে মানুষ বিপাকে। এদিকে রৌদ্রতেজে কদর বেড়েয় চলছে আখের রস। বাজারের বিভিন্ন স্থানে ছোট ছোট আখ মাড়াই মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে ব্যবসায়ীরা। আর পিপাসা মেটাতে আসছে সবাই। প্রতি গ্লাস ১০ টাকা করে নিচ্ছেন। আখ ব্যবসায়ী বলেন, সপ্তাহ ধরে প্রচুর গরম পড়ছে। মানুষের রসের চাহিদাও খুব বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে শুরু হয় বিকেল পর্যন্ত মানুষকে রস বানিয়ে দিতে হচ্ছে। ১০ টাকা করে গ্লাস নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *