কোচবিহারে সুফল বাংলা স্থায়ী বিপনির উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সুফল বাংলা স্থায়ী বিপনির উদ্বোধন হলো আজ। এদিন ওই সুফল বাংলার বিপণির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের স্বাধীন রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। এদিন তিনি ওই বিপণির ফিতা কেটে সূচনা করেন। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম সাহা, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়্যারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, পালপূর্ট বোর্ডের চেয়ারম্যান সভাপতি হিতেন বর্মন, জেলা পরিষদের সহ সভাপতি পুষ্পিতা রায় ডাকুয়া সহ আরও অনেকে।

জানা গেছে, রাজ্যে উৎপাদিত চাষিদের ফসল যাতে অতি সহজে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য রাজ্য সরকার সুফল বাংলা উদ্যোগকে আরও বড় আকারে তুলে ধরতে চাইছে ৷ আর এই উদ্দেশ্যেই জেলার বিভিন্ন প্রান্তে সুফল বাংলা স্টলের পরিষেবা পাবেন সাধারণ মানুষও। কোচবিহার জেলায় এই নিয়ে ৭০ তম বিপনির উদ্বোধন হলো। সেখানে মানুষ তার সাধ্যমতো কেনাকাটা করতে পারবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সুফল বাংলা মূলত ভ্রাম্যমাণ গাড়ি ছিল। কিন্তু এখন থেকে মানুষের সুবিধার জন্য এখন সফল বাংলা স্থায়ী বিপণি করা হচ্ছে। সেই মতো কোচবিহার পৌরসভার অধীনে থাকা একটি জায়গায় সুফল বাংলার স্টলের উদ্বোধন করা হয়। সেখানে মূলত বিভিন্ন ধরনের শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি,মিনি কিট তুলসীপঞ্জি গোবিন্দ ভোগ রাধুনী পাগল বিভিন্ন সুগন্ধি চাল, দুধ, দই,পনির, চিকেন শালামি,বিভিন্ন ধরনের মাংস দেশি মুরগি কয়লারে ডিম, ধনেগুঁড়ো, জিরে গুঁড়ো, হলদে গুঁড়ো, মৌরি, মেথি, জোয়ান, এলাচ, শুকনো লঙ্কা কালোজিরা, সরষের তেল, আমের আচার, আমের চাটনি, টমেটো সস আচার আঠা ছাতু খাটি ঘি সহ নিত্য প্রয়োজনে সমস্ত রকমের জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়।

এদিন এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের স্বাধীন রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না জানান, কোচবিহার জেলায় ৬৯ টি সুফল বাংলা গাড়ি রয়েছে। এই প্রথম স্থায়ী বিপণি কোচবিহারে উদ্বোধন করা হলো। এই বিপণি সহ জেলায় ৭০টি বিপনি হলো। এই বিপনিটি আজ উদ্বোধন হলো কোচবিহার পৌরসভার অফিস প্রাঙ্গণে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ ও বিপন্ন বিভাগের পরিচালনায় ও পশ্চিমবঙ্গ মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলা স্থায়ী বিপনির উদ্বোধন হয় আজ। এতে জেলার সাধারণ মানুষ কম পয়সায় ভালো জিনিস ক্রয় করতে পারবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *