রমজান মাস উপলক্ষ্যে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছে ‘‌বাড়িয়ে দাও তোমার হাত, মালদা’‌ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

নিজস্ব সংবাদদাতা, মালদা-‌ রমজান মাস উপলক্ষ্যে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছে ‘‌বাড়িয়ে দাও তোমার হাত, মালদা’‌ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় যদুপুর-‌১ গ্রাম পঞ্চায়েতের কেচুআহি এলাকায় শিশুদের বস্ত্র বিতরণ করলেন সদস্যরা। প্রায় ৭০ জন শিশুকে নতুন বস্ত্র দেওয়া হয় এদিন। গত সপ্তাহে যদুপুর-‌২ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় ৭০ জন দু:‌স্থের হাতে ইফতারের যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মূলত রক্তদানের ওপর তারা কাজ করে থাকে। এর মধ্যে ২টি রক্তদান শিবিরে মোট ৯২ জন রক্ত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *