মনিরুল হক, কোচবিহার: পবিত্র ঈদ উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ করলেন সাতমাইল সতীশ ক্লাব। এদিন কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি এলাকায় সাতমাইল সতীশ ক্লাবের সহযোগিতায় ও ময়নাগুড়ি যুব স্বনির্ভর দলের উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে বস্ত্রদান করা হয়। এদিন এই বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতমাইল সতীশ ক্লাবের সম্পাদক অমল রায়, বিশিষ্ট সমাজসেবী নুর ইসলাম, নতুন চাঁদ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক গোলাম মোস্তফা ও জোবায়ের আলম, ফারুক হাসান সহ আরও অনেকে। এদিন সেখানে ১০০ জন গরীব দুঃস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হয়।
জানা গেছে, পবিত্র রমজান মাসে সিয়াম (রোজা) সাধনার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীরা গরীব দুস্থ অসহায়দের বিভিন্ন দান করে থাকে অধিক পরিমাণে। ইসলাম ধর্মাবলম্বীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী রমজান মাসে কাজ করলে অন্য মাসের থেকে বেশি পূর্ণ অর্জন হয়। এই মাসে তাই বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বলে জানা গিয়েছে।
এদিন সাতমাইল সতীশ ক্লাবের সম্পাদক অমল রায় বলেন,পবিত্র রমজান মাসে বস্ত্র দান করতে পেরে খুব খুশী লাগছে। গরীব দুঃখী মানুষের মধ্যে বস্ত্র দান করা মহৎ কর্মসূচি। এই কর্মসূচি করার জন্য সবাই এগিয়ে আসুন যাতে করে আরো বেশি করে গরিব দুস্থদের কাছে এই সুবিধা বেশি করে পৌঁছে দিতে পারি সেই আশা রাখছি।
এদিন ময়নাগুড়ি যুব স্বনির্ভর দলের সভাপতি নুর ইসলাম বলেন, প্রতিবছর ক্ষুদ্র চেষ্টায় অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। এ বছরও করলাম। অনেকের চাহিদা পূরণ করতে পারি না। আজকের কর্মসূচিতে ১০০ জন ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে খুব খুশী লাগছে।












Leave a Reply