পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকের মুখোমুখি রুদ্রনীল ঘোষ । সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল বলেন, আমরা চাই নির্বাচনের প্রত্যেকটি মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। শোনা যাচ্ছে যে,তৃণমূল কংগ্রেসের যুবর ব্লক কমিটি গঠন হয়েছে তাতে সিভিক ভলেন্টিয়ারের নাম আছে। আমি মনে করি তৃণমূল-কংগ্রেস দলটাই সিভিক ভলেন্টিয়ার এর দল। তৃণমূল কংগ্রেস দল টা হল সিন্ডিকেটের দল, বালি চুরি, কয়লা চুরি, এমনকি কলকাতার বুকে যারা ভিক্ষা করেন কিছু কিছু এলাকায় ভিখারিদের টাকা কাউন্সিলের কাছে পৌঁছে দিতে হয়। এছাড়াও বিজেপি নেতা রুদ্রনীল সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী পদের জন্য সিভিক ভলেন্টিয়াররা ফর্ম ফিলাপ করেছেন সেটা ববি হাকিম ভালো বলে দিতে পারবেন। রুদ্রনীল বাবু বলেন সিভিক ভলেন্টিয়ারদের মিটিং হয়েছে নাকি যে অশোক স্তম্ভ খুলে ফেলে একদিকে কুনাল বাবুর ও অন্যদিকে ঘাস ফুলের ছবি লাগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *