গণধর্ষণ করে মেরে দেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ১০ নম্বর মালগাও গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটার
পালাইবাড়ি এলাকায়।

উত্তর দিনাজপুর, রাধারানী হালদারঃ-গণধর্ষণ করে মেরে দেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ১০ নম্বর মালগাও গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটার
পালাইবাড়ি এলাকায়।
এক নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যায় । দোষীদের শাস্তির দাবিতে সাহেব ঘাটা কালিয়াগঞ্জ দুর্গাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সাধারণ মানুষের অভিযোগ বৃহস্পতিবার রাতে এই এলাকার এক নাবালিকা মেয়ে জলি বর্মন নিখোঁজ হয়ে যায় । পরবর্তীতে শুক্রবার সকালে এলাকার একটি পুকুরপাড় থেকে তার মৃত দেহ উদ্ধার হয়। এলাকার সাধারণ মানুষদের অভিযোগ এই নাবালিকাটিকে ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতিকারীরা। এদিকে এই ঘটনায় পুলিশ জাবির আক্তার নামে এক জন কে গ্রেপ্তার করে। বাকি দুষ্কৃতিকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনা কি করে হল সেই ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ। । উত্তেজিত জনতা কে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাদানে গ্যাসের সেল ফাটাতে হয় এবং লাঠিচার্জ করতে হয়।। এই ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *