সালিশি সভার মধ্যেই একের পর কোপ ধারাল অস্ত্রের, মৃত্যু দুইজনের, আহত আরো দুইজন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- সালিশি সভার মধ্যেই একের পর কোপ ধারাল অস্ত্রের। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু দুইজনের। আহত আরো দুইজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন। মালদার কালিয়াচক এর বিবি গ্রামের ঘটনা। শ্রমিক ঠিকাদার রাজস্থানে পাঠানোর জন্যে দাদনের টাকা নিয়ে গোলমাল। বকেয়া টাকা আদায়ের জন্যে শালিসি সভা। ডাকা হয় লেবার কন্ট্রাক্টরকেও। এরই মধ্যে ঠিকাদারের কিছু লোকজন ধারাল অস্ত্র নিয়ে দুই শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারাল অস্ত্র নিয়ে। দুজনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতরা হলেন সাজিম সেখ(২১)। জামিউল শেখ (২৫)। আহতরা হলেন শাহজাহান শেখ (২২) তারিখ শেখ (২৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *