বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল এসোসিয়েশনের উদ্যোগে ছাতা বিতরণ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দিন দিন বেড়েই চলেছে গ্রীষ্মের প্রখর দাবদাহ। এই প্রখর দাবদাহতেও নিজেদের কর্মে অবিচল পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। ২২ শে এপ্রিল অর্থাৎ আজ শনিবার পূর্ব বর্ধমান জেলার রাইস মিল অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে জলসত্র সাথে পাঁচশত ছাতা ট্রাফিক পুলিশদের উদ্দেশ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচন্ড তাপদাহে কর্মরত ট্রাফিক পুলিশদের হাতে ছাতা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
পুলিশ সুপার কামনাশিস সেন এ-হেন উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পূর্ব বর্ধমান জেলা রাইসমিল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষর উদ্দেশ্যে । পুলিশ সুপার কামনাশিস বাবু বলেন, প্রচন্ড গরম যার জন্য আমরা সাংবাদিক দের ও ছাতা সহ গ্লুকোজের জল দিয়েছি এবং পুলিশদের উদ্দেশ্যে কিছু সান গ্লাসও দেওয়া হয়েছে, এই কাজ আমাদের তরফ থেকে চলতে থাকবে গরম কম না হওয়া পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *