নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। জানাযায় মৃত বৃদ্ধার নাম গন্ধেশ্বরী সাহা পোদ্দার, বয়স ৮০ বছর। বাড়ির শান্তিপুর এক নম্বর কলোনি এলাকায়। পরিবারের দাবি, গতকাল সন্ধ্যা নাগাদ বাড়িতে ইচ্ছাকৃতভাবেই গায়ে আগুন দেয় ওই বৃদ্ধা। ঘটনা নজরে পড়তেই ওই বৃদ্ধাকে তড়িঘড়ি নিয়ে যায় হাসপাতালে, সেখানে প্রাথমিক ভাবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বৃদ্ধার। পরিবারের কাছ থেকে জানা যায়, বয়সজনিত কারণে বেশ কয়েক বছর ধরে ওই বৃদ্ধা বিভিন্ন রোগে ভুগছিল, তাই রোগের যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজে থেকেই গায়ে আগুন দেয় ওই বৃদ্ধা। আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে ওই বৃদ্ধা নিজে থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলো, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন কারণ তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
৮০ বছর বয়সী বৃদ্ধার গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য।












Leave a Reply