নদিয়া, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারী পুলিশ হয়েও কি করে দলীয় পদ পায় তা নিয়ে প্রশ্ন তুললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পেশায় পুলিশ কর্মী, নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় বাড়ি সঞ্জীত সরকার বুথ কমিটির সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এই মর্মে রানাঘাট সাংগঠনিক তৃণমূল জেলা শান্তিপুর যুব কংগ্রেস সভাপতি পরেশ বিশ্বাসের নামাঙ্কিত প্যাডে পুলিশ কর্মী, সঞ্জিত সরকারের নাম সম্পাদক হিসেবে প্রকাশ পায়। তারপরেই ক্ষোভ প্রকাশ করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এক সাক্ষাৎকারে জগন্নাথ বাবু বলেন, পুলিশকে দলতন্ত্রে পরিণত করা হয়েছে।একই সাথে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, সমস্ত রকম নিয়ম লঙ্ঘন করে এই সরকার চলছে। শেষে কিনা দলীয় কমিটিতে পুলিশ কর্মীকেও ব্যবহার করা হচ্ছে।
তৃণমূলের দলীয় কমিটিতে এক পুলিশকর্মীর নাম প্রকাশ, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কটাক্ষ বিজেপি সংসদের।












Leave a Reply