প্রগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন, লায়ন্স ক্লাব অব মেডিলিংক এবং সান হসপিটাল এর উদ্যোগে প্রোটিন যুক্ত খাবার বিতরণ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মানুষের পাশে থেকে কাজ করছে প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল এসোসিয়েশন এবং সান হসপিটাল। সেই মর্মেই আজ বর্ধমানের ১০৮ শিব মন্দিরের শিবপুর দিঘীরপাড় এলাকা, পশ্চিম পাড়ার ৫১ জন টিবি পেশেন্টের হাতে প্রোটিনযুক্ত খাবার তুলে দেওয়া হল পালকি ম্যারেজ হলে। প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ আলাজউদ্দিন বলেন, আজ ৫১ জন টিবি পেসেন্টের হাতে প্রোটিন যুক্ত খাবার তুলে দেওয়া হলো। প্রগ্রেসিভ নার্সিংহোম এন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩১জনকে, লাইনস ক্লাব অব মিডলিঙ্ক পক্ষ থেকে ১০ জনকে এবং সান হসপিটালে পক্ষ থেকে ১০ জনকে দেওয়া হচ্ছে। আগামী দু মাস আমরাই কঠিন যুক্ত খাবার তুলে দিয়েছি এবার তৃতীয় বার এই খাবার আবারো তুলে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *