কালিয়াগঞ্জে গণ ধর্ষণের ঘটনায় নিন্দায় প্রতিবাদ জানিয়ে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে গণ ধর্ষণে মৃত নাবালিকা। তার মৃত শরীর টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ। এই ঘটনার নিন্দায় প্রতিবাদ জানিয়ে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী।
থানা গ্রামের আগে মালদা শহরে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ইংরেজবাজার থানার সামনে।
সোমবার দুপুরে ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী মধুমিতা স্বর্ণকার, বিজেপির জেলা সহ সভানেত্রী মৌসুমী মিত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
এদিন পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভ কর্মসূচির পর একটি থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
বিজেপির থানা ঘেরাও নিয়ে কটুক্তি তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *