রায়গঞ্জ জেলার পুলিশ সানা আক্তার চারজন এ এস আই কে সাসপেন্ড করল।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জের সাহেব ঘাটার গত তিন দিন আগে যে কিশোরীর মৃত্যু হয় অস্বাভাবিকভাবে। তারপর যেভাবে সেই কিশোরীর দেহ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রায়গঞ্জ জেলার পুলিশ সানা আক্তার চারজন এ এস আই কে সাসপেন্ড করল।তিনি বলেন এই ঘটনার দিন থেকে তারা একটি বিভাগীয় তদন্ত শুরু করেছিল সেই রিপোর্টের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি বলেন সাহেবঘাটার যে কিশোরীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তার পরিবারের লোকজনরা যদি ময়না তদন্তের রিপোর্টের জন্য আবেদন করে তাহলে তারা সেই রিপোর্ট তাদের কাছে দিবেন।। পাশাপাশি তিনি বলেন ঘটনার দিন থেকে এখনো অব্দি এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও নতুন করে আর কোন অশান্তি সেখানে হয়নি। সাধারণ মানুষের কাছে তিনি শান্তি রাখার জন্য আবেদন যেটা করেছিলেন তার সেই বার্তা সাধারণ মানুষরা পালন করেছেন বলে তিনি এদিন মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *