এক ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই, আক্রান্ত হয়েছেন আরো এক ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা, মালদা:– এক ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই। ঘটনায় আক্রান্ত হয়েছেন আরো এক ব্যক্তি। মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার দূর্গা মোড় এলাকায়। বৃহস্পতিবার সকালেই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে আক্রান্তরা হল ব্যবসায়ী নাম লাল মোহাম্মদ এবং মাসিদুর রহমান। জানা যায় একটি মোটর বাইকের তারা দুইজন চেপে গাজোল থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময়ই দূর্গা মোর এলাকায় কয়েকজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাদের পথ আটকায়। এরপর তাদের দুইজনকে বেধড়ক মারধর করা হয়। তাদের কাছে থাকা নগদ টাকা সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পরে তাদের উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে এই মর্মে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ বলে,ইংলিশ বাজার থানা পুলিশ সূত্রে বৃহস্পতিবার জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *