নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে থাকা প্রায় শতাধিক এলাকার ব্যবসায়ীদের মধ্যে। এদিন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম স্টেশনের আরপিএফ এর কর্তারা এসে আগামী ১ মে রেলের জমি খালি করে দেওয়ার নোটিস টানিয়ে দেওয়া হয় নবদ্বীপ তেঘড়িপাড়া রেল গেট থেকে বেদরাপাড়া গুমটি পর্যন্ত শতাধিক দোকানে এবং রেলের জমিতে থাকা বাসিন্দাদের ঘরে ঘরে। তবে এ বিষয়ে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে থাকা বেশ কিছু ব্যবসায়ীরা বলেন, আমাদের ভীষণ ক্ষতি হয়ে গেলো। আমরা এবার না খেয়ে মরবো। লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষে করে খেতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
নদিয়ার নবদ্বীপে রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশ।












Leave a Reply