বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বন্দুক বাজের হামলা মালদার স্কুলে!ইদানীং আকছার দেখা যাচ্ছে, মার্কিন মুলুকে স্কুলগুলিতে বন্দুকবাজরা হামলা করছে। বা ছাত্রছাত্রীদের পণবন্দি করছে। বাংলায় তথা ভারতে এই প্রথম তা দেখা গেল। মালদহে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের (Maldah school) ক্লাস রুমে পিস্তল হাতে ঢুকে পড়েছে এক ব্যাক্তি।সঙ্গে দু’টি অ্যাসিড বা পেট্রল বোমা সহ ইলেকট্রিক বোমা ।ওই যুবকের নাম দেব বল্লভ। জানা যাচ্ছে তার স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। এই ঘটনার একটা ভিডিও ফুটেজও বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যাক্তি হাতে পিস্তল নিয়ে হুমকি দিচ্ছে। আর ভয়ে সিঁটিয়ে ক্লাসরুমে বসে রয়েছে ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়েছে ছাত্র ছাত্রীসহ বাইরে থাকা অভিভাবকরা ।ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা এতটাই যে খবর পেয়ে স্কুলে পৌঁছেছেন অনেক অভিভাবক। তাঁরা স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। স্কুলের প্রধান শিক্ষকের ফোন পেয়ে সেখানে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে, পুলিশ সুপার বিশাল বাহিনী নিয়ে স্কুলে ঢুকছেন। ওই ব্যাক্তি হঠাৎ ওই ব্যক্তিকে জাপটে ধরে প্রশাসনের কর্তারা সেই পরিস্থিতিতে ওই ব্যাক্তিকে আটক করে ।মুচিয়া চন্দ্রমোহন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজারেরও বেশি। এলাকায় এই স্কুলের পরিচিতি নাম রয়েছে। মালদা নালাগোলা রাজ্য সড়ক লাগোয়া এই স্কুল। ফলে ঘটনার খবর এদিন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা মালদহ জেলায়। খবর পৌঁছেছে নবান্নেও। অবশেষে পুলিশ ক্লাসরুম ধাবা করে ঐ বন্দুকবাজ কে ধরে ফেলে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়।উত্তেজিত জনতা কে সামাল দেয় পুলিশ প্রশাসন অবশেষে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে।এলাকাবাসী প্রশ্ন করছেন কিভাবে আগ্নেয় অস্ত্র নিয়ে প্রবেশ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *