প্রতিহিংসার জন্য বাংলার টাকা আটকে রাখা হয়েছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারের মাটি থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছে প্রতিহিংসার জন্য বাংলার টাকা আটকে রাখা হয়েছে।বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের সভা থেকে বিরোধীদেরকেই কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারের জনমুখী প্রকল্পগুলিও এদিন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন অভিষেক। কেন্দ্রকে আক্রমণ করে জানান, বাংলায় হেরে নিজের জ্বালা মেটাতে মানুষের পিছনে লেগেছে। তৃণমূলের সঙ্গে পারছে না বলে মানুষকে হেনস্তা করছে কেন্দ্রের সরকার। কোচবিহার থেকে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলা শেষ করে এদিনই তিনি আলিপুরদুয়ারে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *