ফালাকাটা জটেশ্বর দলগাঁও সহ বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা ওই জনসভার যোগ দিতে রওনা দিল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এর মধ্যেই জোর কদমে পঞ্চায়েত প্রস্তুতি শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে অভিষেকের এই কর্মসূচি থেকেই আগামী দিনে প্রার্থী বেছে নেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর। এদিকে আলিপুরদুয়ার জেলা কালচিনিতে তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। ওই জনসভায় যোগ দিতে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা জটেশ্বর দলগাঁও সহ বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা ওই জনসভার যোগ দিতে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *