রানাঘাট পাটুলিতে নদীয়া দক্ষিণ রানাঘাট সংগটনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সমাবেশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রানাঘাট পাটুলিতে নদীয়া দক্ষিণ রানাঘাট সংগটনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সমাবেশ উপলক্ষে মহিলা কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন অনুষ্টিত হয়। আসন্ন পঞ্চায়েত উপলক্ষে সুদূর যাদবপুর থেকে কাউন্সিলর অনন্যা ব্যানার্জি নদীয়ার পাটুলিতে এলেন মহিলাদের উদ্দীপ্ত করতে। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে এক সমাবেশে উপস্থিত হন কলকাতা কর্পোরেশনের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। এদিন জেলার বিভিন্ন প্রান্তের প্রচুর সংখ্যক মহিলাদের সমাবেশ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন, জেলা মহিলা নেত্রী বর্নালি দে রায় সহ রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি
দেবাশীষ গাঙ্গুলি, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দীপক বোস, যুব সভাপতি শুভঙ্কর সিংহ, উপপৌরপতি আনন্দ দে, প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দার, সহ নদীয়া জেলার বিভিন্ন শাখা সংগঠনের তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *