নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে ফুলিয়া সুকান্ত ভবন কে আধুনিকরণ পাশাপাশি রঙ্গমঞ্চে রবীন্দ্র পার্ক নব রূপে নির্মিত করা হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ তিস্তরিও গ্রামীন ডেভেলপমেন্ট প্রকল্পের মধ্য দিয়ে চলছে উন্নয়নের কাজ। এদিন শান্তিপুর ফুলিয়ায় তিনটি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। নদীয়া জেলার জেলা পরিষদের পক্ষ থেকে ফুলিয়া সুকান্ত ভবন দীর্ঘদিন ভগ্নদশায় ছিল সেটিকে আধুনিকরণ পাশাপাশি রঙ্গমঞ্চে রবীন্দ্র পার্ক নব রূপে নির্মিত করা হয়। পাশাপাশি এদিন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত “আই লাভ ফুলিয়া” শুভ উদ্বোধন করা হয়। এদিন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শশাঙ্ক শেট্টি জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায় এছারাও উপস্থিত ছিলেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক সহ-সভাপতি মনিকা সরকার নদীয়া জেলা পরিষদের কর্মদক্ষা পম্পা মুখার্জি সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *