কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কালিয়াগঞ্জ,কালিয়াচক সহ রাজ্যের একাধিক জায়গায় নারী নির্যাতন, ধর্ষণ এবং খুনের প্রতিবাদে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিলে করেন রাজ্য যুব মোর্চা। সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির কার্যকর্তাদের গ্রেপ্তার করেন লালবাজার থানার পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে শনিবার কোচবিহার কোতয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা যুব মোর্চা কর্মীরা। এদিন যুব মোর্চার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে যাতে কোন রকম অপ্রতিকর ঘটনা না ঘটে এই কারণে কোতয়ালি থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিন তারা কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এবং বিক্ষোভ মিছিল করে থানায় যায়। এবং সেখানে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।
এদিন এবিষয়ে বিজেপির যুব মোর্চার পক্ষের এক নেতা জানান, গতকাল আমাদের রাজভবন অভিযান ছিল। এই অভিযানের নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার রাজ্যসভার সভাপতি ইন্দ্রনীল খাঁ। তাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং তার সঙ্গে যে অভব্য আচরণ করে। সেই অভব্য আচরণের প্রতিবাদে তারা রাজ্যের সাথে আজ আমাদের কোচবিহার জেলার কোতোয়ালি থানায় ঘেরাও কর্মসূচি করা হয়। কালিয়াগঞ্জ কালিয়াচক থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে নারীরা ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ যারা আন্দোলন করছে তাদেরই গ্রেফতার করে এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করে। সেই অভব্য আচরণ ের প্রতিবাদে আজকে আমাদের থানা এরাও কর্মসূচি।












Leave a Reply