আইপিএলের জাল টিকিট চক্রে নাম জড়ালো তৃণমূল নেতার, গ্রেপ্তার নদিয়ার তাহেরপুর থেকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আইপিএলেরজাল টিকিট চক্রে নাম জড়ালো এক তৃণমূল নেতার। আইপিএল-এর টিকিট জাল করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম বিক্রম সাহা। বাড়ি নদিয়ার তাহেরপুর পৌরসভা এলাকায়। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার্কিংসের ২৩ এপ্রিলের ম্যাচের টিকিট জাল করে বিক্রির অভিযোগ। মঙ্গলবার রাতে নদিয়ার তাহেরপুর থেকে বিক্রমকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। বিক্রম তাহেরপুর শহর টিএমসিপি’র প্রাক্তন সভাপতি। ধৃতকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার্কিংসের ইডেনে অনুষ্ঠিত ম্যাচের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। আবার ম্যাচের অনলাইন টিকিট কাটতেও সমস্যা হচ্ছিল। সক্রিয় হয় জাল টিকিট চক্র। অভিযোগ, সে সময়েই অভিযুক্ত কয়েকজনকে টিকিট মোটা টাকায় বিক্রি করেন। কিন্তু ম্যাচের দিন সেই টিকিট নিয়ে খেলা দেখতে গেলে জানা যায়, তা ভুয়ো।
তখনই শুরু হয় হুড়োহুড়ি। প্রতারিত হয়েছেন, বুঝতে পেতে অনেকেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূলের নেতা বিক্রম সাহাকে তাহেরপুরে ” এ” ব্লকে নিজের বাড়ি থেকে লালবাজার পুলিশ গ্রেপ্তার করে রাতে। চাকদার বাসিন্দা অরিন্দম বিশ্বাস কে রানাঘাট ভাংড়াপাড়া থেকে একই কারণে গ্রেপ্তার করে নিয়ে যায়। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায় জানান ” আইন আইনের পথে চলবে। অভিযুক্ত দলের কোন নেতৃত্ব নয়”। রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন ” বালি কয়লার পর এখন টিকিটও চুরি করছি তৃণমূল, আর কি বাদ থাকল সেটা ভাবছি!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *