হাওড়া-গামী আপ ট্রেন হঠাৎ থেমে যাওয়ায় চরম ভোগান্তি যাত্রীদের।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:-শুক্রবার ট্রেনে করে বহু মানুষ তাঁদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু হাওড়ামুখী আপ ট্রেনটি রিষড়া রেলক্রসিং পার হওয়ার কিছুক্ষণ পরই আচমকা মাঝপথে দাঁড়িয়ে পড়ে।
দীর্ঘক্ষণ ট্রেনটি একই জায়গায় দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়। অনেকেই বারবার ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন যে, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না।
অবশেষে বাধ্য হয়ে বহু যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হেঁটে শ্রীরামপুর স্টেশনের দিকে রওনা দেন। সেই দৃশ্যই আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্যামেরায়।
তবে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। যদিও এই ঘটনার জেরে বহু যাত্রীকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে এবং অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে গন্তব্যে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *