বৌভাতের অনুষ্ঠানে রক্তদান নব দম্পতির।

আবদুল হাই, বাঁকুড়াঃ বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করলেন বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চাঁদাবিলা নবদম্পতি পার্থ ও রিয়া। বৃহস্পতিবার ছিল চাঁদাবিলা গ্ৰামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক পার্থ মন্ডল ও রিয়ার বৌভাতের অনুষ্ঠান। নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে পার্থ মন্ডল বৌভাতের অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মসূচি আয়োজন করেন। আর সেখানে আয়োজন করা রক্তদান শিবির।সদ্য নবদম্পতি স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও এদিন মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। এরমধ্যে নুতন ১৯ জন এই প্রথম রক্তদান করলেন বলে জানা গেছে। পার্থ ও রিয়ার এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *