পোষ্য ছাগল বিক্রিকে কেন্দ্র করে পিতা পুত্র বচসা।অভিমানে আত্মঘাতী কলেজ পড়ুয়া। এলাকায় শোক এর ছায়া।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া ব্রজপুর এলাকায়। মৃতের নাম তন্ময় ঘোষ ২২ বছর ।
সূত্রে জানা যায় গতকাল তার বাবার সঙ্গে মা ও দুই ভাই এর অশান্তি হয় । তন্ময়ের বাড়িতে একটি পোষ্য ছাগল ছিল সেটি বিক্রি নিয়ে অশান্তি। ওই পোষ্য ছাগলটির দশ হাজার টাকা দামে বিক্রি হয় কিন্তু পরিবার সাড়ে এগারো হাজার টাকা দাম চায় এই নিয়ে শুরু হয় পিতা এবং পুত্রের মধ্যে বচসা। এর পর অভিমানে তন্ময় রাতে সে বাড়ি থেকে চলে যায়। সারারাত খোঁজ খবর পাওয়া যায় না । আজ বৃহস্পতিবার সকালে খবর ছড়ায় ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চিচুড়রিয়া এক যুবকের ঝুলন্ত দেহ দেখা যায় । তাদের বাড়িতে খবর পেয়ে তারা এসে দেখেন আমগাছে ঝুলন্ত দেহ । খবর পেয়ে নাকাশিপাড়া থানায় পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়।।এরপর ময়ন তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নাকাশিপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *