ছাগল তার সদ্য জন্ম দেওয়া বাচ্চাকে ফেলে পালালো।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ সকাল ১১ নাগাদ একটি ছাগল রাস্তায় একটা বাচ্চা জন্ম দেয়।।মা ছাগল সদ্য হওয়া বাচ্চাকে ফেলে পালিয়ে যায়। এই ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারের পাহাড়পুর রাস্তায়। রাস্তার পাশাপাশি কিছু মহিলা দোকানদারদের নজরে আসে।ঐ মহিলারা অনেকক্ষণ বাচ্চার মাকে খোঁজাখুঁজি করেও পায়নি। সদ্য হওয়া বাচ্চাকে মহিলারা সেবা যত্ন করে সুস্থ করে তোলে বলে জানা যায়। এখনো পর্যন্ত বাচ্চাটা ঐ মহিলাদের কাছে আছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *