পিকাপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ ৬ জন।

মনিরুল হক, কোচবিহার: পিকাপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ ৬ জন৷ ঘটনাটি ঘটেছে আজ সকালে খাগড়াবাড়ি চৌপথী এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। পরে স্থানীয়রা আহতেদের উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিকাপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় চালাক সহ ৬ জন আহত হয়েছে। তারা প্রত্যেকে কোচবিহার এমজে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, আজ সকালে খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল পিকাপভ্যান। সেই সময় নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে৷ ঘটনাস্থলে ট্রাকটি ইট সমেত উল্টে যায় রাস্তার পাশে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানা। দ্রুত গতির কারনে ওই দুর্ঘটনা হয়েছে কিনা তদন্ত করছে পুন্ডিবাড়ি থানার পুলিশ৷

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, “নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে যাওয়ার একটি পিক আপ ভ্যান খাগড়াবাড়ি থেকে নিউ কোচবিহারের দিকে যাওয়া একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। সম্পূর্ণ দোষ ওই পিক আপ ভ্যানটির। নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি ধাক্কা মারে লরির সামনে। এই দুর্ঘটনা ৬ জন ব্যক্তি আহত হন। সবাইকেই দ্রুত উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *