
মালদা, নিজস্ব সংবাদদাতা: – রাজ্যে পালাবদল হলেও সরকারি দপ্তরগুলিতে টেন্ডার প্রক্রিয়া নিয়ে এখনো ভুড়ি ভুড়ি অনিয়মের অভিযোগ। তৃণমূলের জামানায় ফুলে ফেঁপে ওঠা একাধিক বেসকারি ঠিকাদার সংস্থাগুলির ঔদ্ধত্য এখনো বজায়। ঠিক একই রকম ভাবে এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাসপাতের ২৪৭ নিরাপত্তা কর্মী নিয়োগের টেন্ডার প্রক্রিয়ায় উত্তর ২৪ পরগনার এক ঠিকাদার সংস্থাকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে কারিগরি অযোগ্যতা প্রমাণের অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে মালদা মালদার এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে।
তাই এবার ২৪৭ জন নিরাপত্তাকর্মী নিয়োগের টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি অযোগ্যতা ঘোষণার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের দ্বারস্থ হল উত্তর ২৪ পরগনার একটি ঠিকাদার সংস্থা। সংস্থার পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, মালদার জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়।
সংস্থার ম্যানেজার রাকেশ মণ্ডলের অভিযোগ, টেন্ডারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র তাদের কাছে ছিল। কিন্তু মালদার এক ঠিকাদার সংস্থার এক কর্তা ও তার সহযোগীরা জোরপূর্বক সাদা কাগজে তাঁর স্বাক্ষর করিয়ে নেন। এর ফলে তাদের সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি টেন্ডারে তাদের কারিগরি অযোগ্যতা পুনর্বিবেচনা করে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে সংস্থাটি।
যদিও এই বিষয় অভিযোগ ওঠা ওই ঠিকাদার সংস্থার এক কর্তা সুদীপ চ্যাটার্জি জানান এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
এদখকে অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।












Leave a Reply