তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের দোকানের সামনে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, আতঙ্কিত গোটা এলাকা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের দোকানের সামনে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। আতঙ্কিত গোটা এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ। ঘটনাটি নদীয়ার চাকদহ থানার মদনপুর খালদার পাড়া এলাকার। যারা যায় ওই এলাকার বাসিন্দা তৃণমূলের কল্যাণী পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ হাবিব মণ্ডল। তার স্ত্রী হালিমা মন্ডল শিমুরালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা। তাদের বাড়ি সংলগ্ন একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো তারা দোকান খোলেন সকালে। দোকানের সামনে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা প্রাথমিকভাবে অনুমান করে কোন চাষী হয়তো এই বাগটি রেখে থাকতে পারে। দীর্ঘক্ষণ ধরেই ওই ব্যক্তি সেখানেই ঝুলে ছিল। এরপরেই কোন একজন এলাকাবাসী ব্যাগে উঁকি মারতেই দেখে
ব্যাগটিতে বেশ কয়েকটি তাজা বোমা রয়েছে। এরপরেই তৃণমূল নেতা কে বিষয়টি জানানো সত্বেও তিনি প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরবর্তীকালে ব্যক্তি খুলে দেখে সত্যিই তাজা বোমা রয়েছে। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদাহ থানার পুলিশ। বোম স্কোয়াটের সহযোগিতায় পুলিশ প্রাথমিকভাবে বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে।
এ বিষয়ে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ হাবিব মণ্ডল বলেন, সকাল বেলা প্রতিদিনের মতো দোকান খোলার সময় দেখি একটি ব্যাগ ঝুলানো রয়েছে। দীর্ঘ কোণ পড়ে থাকার পর আমার এক বন্ধু এসে বলে ব্যক্তির ভেতর বোমা রাখা রয়েছে। প্রাথমিকভাবে বিশ্বাস না করলে পরে এসে দেখি ব্যক্তি তোর বোম রয়েছে ‌। পঞ্চায়েত ভোটের আগে আতঙ্কিত করার জন্য বিরোধীরা এই চক্রান্ত করে থাকতে পারে। তবে কে বা কারা রেখেছে পুরোটাই প্রশাসনের ব্যাপার প্রশাসন তদন্ত করে দেখুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *