পঞ্চায়েত নির্বাচনের আগে নদীয়ায় আবারও মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার, পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের আগে নদীয়ায় আবারও মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার, পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত।সেভেন এমএম পিস্তল ১০ রাউন্ড কার্তুজ সহ অভিযুক্ত গ্রেফতার ।।নদীয়ার ভীমপুর থানার পুলিশের বড়সড় সাফল্য । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চড়ুই টিপির ডিগ্রিতে কুমার দাসের বাড়িতে হানা দেয় । পুলিশের তল্লাশিতে অভিযুক্ত কুমার দাসের বাড়ির পিছনে মাটি খুঁড়ে উদ্ধার হল একটি ৭এমএম পিস্তল সহ দশ রাউন্ড কার্তুজ। ভীমপুর থানার ওসি তমাল তরুণ সরকার রাত্রিবেলায় বিশেষ অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুয উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত কেউ গ্রেফতার করা হয়েছে । পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে তার কাছ থেকে জানার চেষ্টা করছে এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *