ইসরাফিলের হত্যাকারী শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ইসরাফিলের হত্যাকারী শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন কোচবিহার শহরের স্টেশন চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন দ্বীপ গোস্বামী, সজিত আনছারী, বিশ্বজিত সাহা, অনির্বাণ কর সহ আরও অনেকে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান শেখ ইসরাফিল নামে এক যুবক। ওই ঘটনায় গ্রেপ্তার ঘাতক গাড়ির চালক। ধৃত চালকের নাম আনন্দ পান্ডে (৩৯)। যা নিয়ে রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারির বিরুদ্ধে পথে অন্দোলনের নেমেছে তৃণমূল। সেই কর্মসূচিকে সামনে রেখে কোচবিহার স্টেশন চৌপথীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।

এদিন এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন দ্বীপ গোস্বামী বলেন, বৃহস্পতিবার রাতে চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। কিন্তু তিনি এতটাই অমানবিক যে দুর্ঘটনার পর তিনি এবার দাড়ান নি ওই যুবককে দেখতে। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। আমরা খুনি শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে আজকে স্টেশন চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে তা না হলে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *