পুলিশের গুলিতে মৃত্যু মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আসেন জাতীয় এসসি কমিশনের ভাই চেয়ারম্যান অরুণ হালদার।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর চাঁদগাও এ সম্প্রতি পুলিশের গুলিতে মৃত্যু মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আসেন জাতীয় এসসি কমিশনের ভাই চেয়ারম্যান অরুণ হালদার। তিনি পরিবার এবং গ্রামবাসীদের সাথে কথা বলার পর সাংবাদিকদের বলেন এই ধরনের ঘটনা খুবই নক্কারজনক। তিনি বলেন তিনি দিল্লি থেকে আসছেন অথচ পুলিশের কোন আধিকারিক এখানে আসেননি তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কমিশনের ভাইস চেয়ারম্যান বলেন খুব শীঘ্রই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এসপি এবং পুলিশের দিল্লিতে ডেকে পাঠাবেন। তারা যদি হাজিরা না দেয় সেখানে তাহলে তারা সমন পাঠাবেন। এবং সেখানেও তারা যদি হাজির না দেন তাহলে তারা সে ক্ষেত্রে গ্রেফতার করার ব্যবস্থা করবেন। তিনি বলেন তিনি এ ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করছেন। এছাড়া তিনি বলেন এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট এই রাজ্যের রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে দিবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *