নিজস্ব সংবাদদাতা, মালদা:— গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন, আর আজকেই
সিগন্যাল না পাওয়ায় ৪০মিনিট আটকে থাকলো হাওড়াগামী ডাউন বন্দেভারত এক্সপ্রেস মালদহের ভালুকা রোড স্টেশনে।কাঠিহার ডিভিশন সূত্রে জানা যায় আপ লাইনে ৫৫৭০২ আপ কাঠিহার মালদা প্যাসেঞ্জার ট্রেনের কোন এক বগির চাকা জ্যাম হয়ে যায়। আগুনের ঝলকানি দেখা যায়।রেল লাইনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে ভালুকা রোড স্টেশন ম্যানেজারকে খবর দেয়। তাই সর্তকামূলক ব্যবস্থা হিসাবে বন্দেভারত এক্সপ্রেসকে ভালুকা রোড স্টেশনে আটকানো হয়।
গতকালই রেল পরিসেবা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন সরাইঘাট এক্সপ্রেসে সফরের সময় মাঝে মধ্যেই ঝাকুনি খেতে হচ্ছে। বেশ ভয় লাগছিল। পরিসেবার প্রশ্ন তোলেন।
এই বিষয়ে অবশ্য রেল কর্তারা কোন প্রতিক্রিয়া দিতে চাননি।












Leave a Reply