জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা দপ্তরে শ্রদ্ধার সাথে পালিত হল মহান দার্শনিক কার্ল মার্কসের জন্মদিবস জেলা পার্টি দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পীযুষ মিশ্র, জেলা নেতা বিপুল সান্যাল, প্রভাকর সরকার,তাপস ভট্টাচার্য, সন্তোষ ভৌমিক সহ অন্যান্য পার্টি ও গনসংগঠনের নেতৃত্ব। সভায় গণসংগীত পরিবেশন করেন বর্ষিয়ান শিল্পী মিহির সেন, মার্কসবাদ সৃষ্টির ক্ষেত্রে কাল মার্কস এর জীবন দর্শন এর সংক্ষিপ্ত ইতিহাস ও তদানীন্তন বিশ্বে পুঁজিবাদ সামন্তবাদ দের বিরুদ্ধে মানুষের জয়গান গেয়ে মার্কসবাদকে বিশ্বের দরবারে হাজির করার মধ্য দিয়ে যে নতুন ইতিহাস রচিত হয়েছিলো তার সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরেন জেলা সম্পাদক সলিল আচার্য।
সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা দপ্তরে শ্রদ্ধার সাথে পালিত হল মহান দার্শনিক কার্ল মার্কসের জন্মদিবস।












Leave a Reply