তিব্বত সহ সমগ্র বিশ্বে শান্তি কামনা করে পালিত হচ্ছে বুদ্ধ জন্মজয়ন্তী।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধহম শরণং গচ্ছামি,,,, জলপাইগুড়ি শহরের বুকেই রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা স্থল ডেছিং ছেরিং গুমফা।
শুক্রবার বৌদ্ধ পূর্ণিমার, সকাল থেকেই বৌদ্ধ সন্ন্যাসীদের পবিত্র ত্রিপিঠক পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছে, ভগবান বুদ্ধের দুহাজার পাঁচশ সাতশস্টি তম জন্মজযন্তী পালন উৎসবের ।
এই উপলক্ষ্যে একদিকে যেমন সেজে উঠেছে গুম্ফা সংলগ্ন এলাকা, সহ গুমফার অন্দরমহল, এর সঙ্গে শুক্রবার পবিত্র ত্রিপিঠক নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি শোভাযাত্রায় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তির বাণী প্রচার করে ফিরে আসে উপাসনা স্থলে।
বর্তমান সময়ে ভগবান বুদ্ধের ২৫৬৭তম জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্য প্রসঙ্গে জলপাইগুড়ি দেছিং ছেড়িং গুম্ফার পরিচালন কমিটির অ্যাডভাইজার নিলম ভুটিয়া বলেন, ভগবান বুদ্ধ বিশ্ব জুড়ে শাস্তির বাণী প্রচার করেছিলেন, আজও আমরা এই বিশেষ দিনে বিশ্ব শান্তির উদ্দেশ্যেই পুজা পাঠ করছি,
তবে চিন দেশ দারা স্বাধীন তিব্বতকে দখল করার পর থেকে সেখান বসবাসকারি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর যে ভাবে অত্যাচার করে আসছে চিন আমরা তার তিব্র নিন্দা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *