নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ অমর্ত্য সেনের বাড়ির সামনে ধর্না নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের, তৃণুমূল যত দুর্নীতিগ্রস্থদের সাথে থাকেন, কোনো ভদ্র সভ্য লোকের সাথে থাকেন না।
অমর্ত্য সেন নোবেল জয়ী হতে পারেন কিন্তু তিনি বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন এটা রেকর্ড। জমিটা ছেড়ে দিলেই সমস্ত ঝামেলা মিটে যায়। কিন্তু উনি ছাড়ছেন না,যারা সরকারী জমি লুট করছে তারা তো সেই সব লোকের সাথেই থাকবেন যারা দুর্নীতিগ্রস্ত।
অমর্ত্য সেন বাংলার গৌরব হতে পারেন কিন্তু বাংলা লুট করার কোন অধিকার নেই। একজন নোবেল প্রাপ্ত ব্যাক্তি যদি সরকারি সম্পত্তি অধিকার করেন এবং তার সম্পর্কে যদি কন্ট্রোভারসারি হয় তা মোটেই গৌরবের নয়। বাঁকুড়ায় মাচানতলায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমন কথা জানালেন দিলীপ ঘোষ।
কোন ভদ্রলোকের সাথে থাকেন না তৃণমূল, থাকে দুর্নীতিগ্রস্তদের সাথে, অমর্ত্য সেনের বিশ্বভারতী জমি দখল প্রসঙ্গে বলতে গিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।












Leave a Reply