শিমুরালি জিপির প্রাক্তন প্রধান হাবিব মন্ডলের দোকানের সামনে উদ্ধার হওয়া পাঁচটা সকেট বোমা নিষ্ক্রিয় করা হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পাঁচটা সকেট বোমা নিষক্রিয় করতে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে অ‍্যাম্বুলেন্স সহ ডাক্তার,চাকদহ দমকল,কল‍্যানী ডিএস পি,চাকদহ থানার আধিকারিক এবং বোম নিষক্রিয় করতে চারজন সহ বিশাল পুলিশ বাহিনী হাজির মদনপুর এক নম্বর জিপির আটলে কামারপুরে চাষের মাঠে হাজির।গতকাল শিমুরালি জিপির খালধার পাড়ার শিমুরালি জিপির প্রাক্তন প্রধান হাবিব মন্ডলের দোকানের সামনে কে বা কাহারা একটি বাজারে ব‍্যাগে ছটি তাজা সকেট বোমা ফেলে রেখে চলে যায়। এই খবর পাওয়া মাত্র মদনপুর ফাড়িতে ফোন করে ঐ এলাকার মানুষ। মদনপুর ফাঁড়ির পুলিশ বোমা গুলি উদ্ধার করে আটলে একটি জায়গায় সুরক্ষিত রাখে আজ সবার উপস্থিতে বোমা গুলি ফাটিয়ে নিষক্রিয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *