মহানন্দা নদীর ধার থেকে এক অপরিচিত ৫০ উর্ধ্ব মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা জেলার ইংরেজবাজার কোতোয়ালি অঞ্চল নিমাইসরাই এলাকায় মহানন্দা নদীর ধার থেকে এক অপরিচিত ৫০ উর্ধ্ব মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার।নিমাই সারা রেল ব্রিজের নিচে নদীর ধারে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে এরপর ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই মহিলার নাম পরিচয় জানা যায়নি।শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুন নাকি আত্মহত্যা ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *