বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দূয়ারে দুয়ারে রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা।

বাঁকুড়া, আব্দুল হাই:-  থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এবং জনসাধারণকে এই রোগ সম্পর্কে সচেতন করতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেল রাজখামার হাই স্কুলের কন্যাশ্রীরা। নিঃসন্দেহে এক অভিনব উদ্যোগ, বিশেষ করে গ্রীষ্মের এই প্রখর দাবদাহে কে উপেক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর মধ্যে আছে অফুরন্ত আন্তরিকতা।
থ্যালাসিয়াম রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ বহু রকম ভাবেই জীবন যাপন করছে আর স্কুলের কচিকাঁচা কন্যাশ্রীরা তাদের কাছে পৌঁছে গেল আন্তরিকভাবেই । রাজখামার হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের এই উদ্যোগ যথেষ্ট প্রসংসনীয়। কন্যাশ্রী দের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *