প্রাতভ্রমণে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ কে তার পরিবারের হাতে ফিরে দিল ইন্দাস থানার পুলিশ।

আবদুল হাই, বাঁকুড়াঃ বৃদ্ধ বেরিয়ে ছিলেন প্রাতভ্রমণে কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি আর এটা দেখেই উদ্বিগ্ন বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু খোঁজ মেলেনি বৃদ্ধের,
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই এলাকায়, পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকালে আকুই গ্রাম থেকে প্রাত ভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সত্য প্রসাদ দত্ত নামে ৭০ বছরের বৃদ্ধ।
এরপর বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ইন্দাস থানার অন্তর্গত আকুই আউট পোস্টে একটি লিখিত অভিযোগ করেন পরিবারের লোকজন, পুলিশ সঙ্গে সঙ্গে খোঁজ খবর শুরু করেন, অবশেষে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স এর অতি সক্রিয়তায় দুপুরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার বাদুলিয়া থেকে ওই ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখে উদ্ধার করেন পুলিশ, তারপর পুলিশের পক্ষ থেকে বৃদ্ধকে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
দ্রুততার সঙ্গে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ায় ইন্দাস পুলিশ প্রশাসন ও ইন্দাস থানার সিভিক ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *