রানাঘাটের বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া সচেতনতায় প্রচার করল উস্থী ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ৮ই মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এই উপলক্ষে সোমবার রানাঘাটের বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া সচেতনতায় প্রচার করল উস্থী ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। থ্যালাসেমিয়া রোগ নির্মূল করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে এদিন সাধারণ মানুষকে জানানো হয়। থ্যালাসেমিয়া রোগ নির্মূল করতে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসা আহ্বান জানান প্রাথমিক স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে।বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া পরীক্ষা করানোর জন্য সকলকে অনুরোধ করা হয়। এদিন একটি টোটো করে বিভিন্ন সচেতনতা প্ল্যাকার্ড নিয়ে রানাঘাটের বিভিন্ন জায়গায় যায় এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *