দেখতে খারাপ, অনেক দেখাশোনা করেও করেনা মেয়েরা পছন্দ করে না, মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দেখতে খারাপ, অনেক দেখাশোনা করেও করেনা মেয়েরা পছন্দ। বিয়ের দেখাশোনা করতে গিয়ে বারেবার ধাক্কা খাওয়াই মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। জানাযায় মৃত যুবকের নাম শংকর পাল বয়স ৩০ বছর, বাড়ি শান্তিপুর হরিপুর পালপাড়ায়। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ওই যুবক মৃৎশিল্পীর কাজ করতো, সারাদিনে পরিশ্রম করে হাতে পেঁতো তিন থেকে ৪০০ টাকা তাই দিয়ে কোনরকম সংসার চলত যুবকের। প্রতিবেশীদের দাবি, ওই যুবকের বিয়ের জন্য একাধিকবার দেখাশোনা হয়, কিন্তু যুবকের দাঁত উঁচু, মুখে নেই সৌন্দর্যতা, তার কারণে কোন মেয়েই ওই যুবককে পছন্দ করত না তাই বারেবার সম্বন্ধ ফিরে চলে যেত। একাধিকবার এই ঘটনা ঘটে যাওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল যুবক। আজ সকালে পরিবার লক্ষ্য করে ঘরের ভেতরেই ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে যুবকের পরিবার, এছাড়াও শোকের ছায়া নেমে আসে এলাকায়। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *